calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / চিনি উৎপাদন শুরু জয়পুরহাট সুগার মিলসে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চিনি উৎপাদন শুরু জয়পুরহাট সুগার মিলসে

প্রায় ৫৪ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ • দুপুর ১২:৩৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৮ বার পঠিত

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের পর আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন করা হয়।

জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ।

ক্যান ক্যারিয়ারে (আখের ডোংগায়) আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব আনোয়ার কবির ও প্রধান সিপিই গিয়াস উদ্দিন।

২০২৪-২৫ মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য প্রাথমিকভাবে মোট ৩৫ কর্মদিবস কারখানা চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।