calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / দুই ভারতীয় সাত বছর সাজা ভোগ করে নিজ দেশে ফিরে গেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

দুই ভারতীয় সাত বছর সাজা ভোগ করে নিজ দেশে ফিরে গেলেন

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৭টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ • দুপুর ১২:৫১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৭১ বার পঠিত

স্বদেশে ফেরতরা হলেন, ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহি জেলার মেজরগঞ্জ থানার সীতামনি-ডুমরি এলাকার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং (৪২) ও ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তপ্পো (৪০)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম আহমেদ জানান, এই দুই জন ৭ বছর আগে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে পুলিশের হাতে আটক হওয়ার পর আদালতে পাঠালে তাদের সাজা হয়। পরে সাজা শেষে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ঢাকার ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ থেকে জারিকৃত মূল ভ্রমণের অনুমতিপত্রের (নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/এক্স ১০০৭৮৮৫) মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ ও যশোর কারাগারের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।