calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / জনগণের রক্তে ভাসছিল দেশ যখন , তখন হাসিনা ১২ পদের খাবার তৈরি করছিলেন: মামুনুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জনগণের রক্তে ভাসছিল দেশ যখন , তখন হাসিনা ১২ পদের খাবার তৈরি করছিলেন: মামুনুল

জুলাই বিপ্লবে যখন জনগণের রক্তে দেশ ভাসছিল, তখন শেখ হাসিনা ১২ পদের খাবার প্রস্তুতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন হেফাজত নেতা মামুনুল হক।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:০৮
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২২৯ বার পঠিত

জুলাই অভ্যুত্থান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার ছাত্র ও খেটে খাওয়া শ্রমিকদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘এটা শুধু তাদের জন্যই সম্ভব হয়েছিল। কারণ রাষ্ট্রকে ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল তারা। যারা যখন ক্ষমতা পায়, বয়স যতই হোক; তাদের চেহারার উজ্জ্বলতা বাড়ে। ক্ষমতা হারালে চেহারা শুকিয়ে যায়। শেখ হাসিনাকে তো এখন আর দেখা যায় না। ৭৭ বছরের শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তখন মনে হতো বয়স কমতে ছিল। ক্ষমতা ছেড়ে গেছেন, একবছর পর দেখেন, কেমন দেখা যায়’।

মামুনুল হক বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা। যাতে ক্ষমতায় আসার পর রাজনৈতিক নেতারা ও তাদের সঙ্গে থাকা বেকাররা মনে করে, আগে অন্যরা চাঁদাবাজি করেছে, এখন থেকে আমরা করব। সবাই মনে করে এখন আমরা ক্ষমতায়, তাই লুটেপুটে খাব। কারণ ইসলামি রাজনীতি মানুষকে আমরা শেখায় নাই। যদি ইসলামি রাজনীতি জাতি বুঝতো,এতদিন যা করেছি সব অন্যায় বলে হিসেব করতো। এতদিন যে ভোগ বিলাসিতা করেছি, তা থেকে আর বের করা যাবে না।

হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকার ঢালকানগর মাদরাাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মিজানুর রহমান, মুফতি কামরুজ্জামান, আল্লামা হেলালুদ্দিন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।