হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয়, অঙ্গীকার পূরণের সঙ্গে ঈমানের সম্পর্ক আছে। যার ঈমানের ঘাটতি রয়েছে, সেই অঙ্গীকার ভঙ্গ করে। আর এর ফলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের ওপর প্রবল ও শক্তিশালী করে দেন।
প্রতিশ্রুতি পূরণ মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনে বিশ্বাস ও আস্থার পরিবেশ সৃষ্টি করে। প্রতিশ্রুতি ভঙ্গের কারণে অনাস্থার সৃষ্টি হয়। হাদিস অনুযায়ী প্রতিশ্রুতি ভঙ্গ করে যদি কারো মৃত্যু হয়, তাহলে সেটা জাহেলিয়াতের মৃত্যুবরণের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের প্রতিশ্রুতি রক্ষার তওফিক দান করুন।