উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।