calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বাংলাদেশি আটক পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপিসহ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশি আটক পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপিসহ

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফাইম সাইদ আহমেদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছে থাকা ব্যাগে আমেরিকান ডলার, চীনা ইউয়ান, ভারতীয় রুপিসহ প্রায় ৫০ হাজার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ • দুপুর ১২:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৩ বার পঠিত

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।  

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ব্যাটালিয়নের মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলার আমতলী এলাকা থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করে বিজিবি।

জানা গেছে, আটক ফাইম সাইদ ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার মৃত আবু আহমেদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সীমান্তের আমতলী এলাকায় ঘোরাঘুরি করছিলেন ফাইম। একপর্যায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আট করে বিজিবি। এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি তিন হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, তিনটি ১০০ ডলারের নোট, পাঁচ হাজার ৫১০ ভারতীয় রুপির বিভিন্ন নোট, পাঁচ ৭৩৭ চীনা ইউয়ান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় তাকে আটক করে বিজিবি।