calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বিএসএফের হাতে বাংলাদেশি আটকবালিয়াডাঙ্গী সীমান্তে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বিএসএফের হাতে বাংলাদেশি আটকবালিয়াডাঙ্গী সীমান্তে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:১০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

মঙ্গলবার রাত ৮টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ৫০ বিজিবি ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহমেদ। 

তিনি ফোনে বলেন, শূন্যরেখা অতিক্রম করার পর ইন্ডিয়া কাঁটাতার অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আমরা তাকে ফেরত আনার জন্য যোগাযোগ করেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে সীমান্তবর্তী এলাকায় রাত ৮টার সময় বিএসএফ সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে এই খবর বিজিবির কাছে পৌঁছালে তারা দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে আটক নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

এদিকে এই ঘটনার ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ওই ব্যক্তিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিজিবির প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। এছাড়া এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

tag ট্যাগ: #বিএসএফের