অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বড় হতে হলে বই পড়ার বিকল্প নেই।
এ সময় গাজীপুরের কালীগঞ্জে চারজন বীর মুক্তিযোদ্ধার স্মরণে রচিত স্মারকগ্রন্থ ও ২১ শে বইমেলা উদ্বোধন করা হয়। স্থানীয় খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এমপি ও আগরতলা মামলার সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান।