calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদেরপান্থপথে সড়ক অবরোধ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদেরপান্থপথে সড়ক অবরোধ

রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। টিকা না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় তিন শ’ জন প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ • দুপুর ০১:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

এর ফলে ওই এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

জানা যায়, আন্দোলনরত প্রবাসীদের মধ্যে অধিকাংশ সৌদি প্রবাসী। এছাড়া ওমরা যাত্রীরাও রয়েছেন। আজ তাদের বিভিন্ন হাসপাতালে সৌদিসহ মধ্যপ্রাচ্যের আরো দু’একটি দেশে যাওয়ার জন্য টিকা নেয়ার কথা ছিল। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন, তাদের যেসব টিকা দেয়ার কথা ছিল সেসব নেই।

পরে তাদের জানানো হয়, স্কয়ার হাসপাতালে টিকা আছে, সেখানে যেতে হবে। সেই অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে যান। এই হাসপাতালে এসে দেখেন সেখানেও টিকা নেই। এরপর প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন।

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো: জুবায়ের বলেন, টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। তাদের বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে, স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন। কিন্তু স্কয়ার হাসপাতালে থেকে প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেয়া হয়। তাদের কাছে এর বেশি টিকা থাকে না। প্রায় তিন শ’ জন লোক এসেছেন টিকা নিতে। তাদের অধিকাংশ সৌদি আরব প্রবাসী, অনেকে আবার ওমরা হজের যাত্রী। এছাড়া এখানে মধ্যপ্রাচ্যের আরো দুয়েকটি দেশের প্রবাসী রয়েছেন।

এর আগে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দেয় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।

গতকাল সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন।