calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / স্বামী-স্ত্রীর অশান্তি তুঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে ? দাম্পত্যে সুখ ফেরাবে ৪ টিপস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

স্বামী-স্ত্রীর অশান্তি তুঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে ? দাম্পত্যে সুখ ফেরাবে ৪ টিপস

দাম্পত্যে সুখ অটুট রাখতে স্বামী-স্ত্রীর মধ্যে সঠিক বোঝাপড়া থাকা জরুরি। আর আপনাকেও সেই কথা বুঝতে হবে। কিন্তু আপনাদের দুজনের মধ্যে যদি সঠিক বোঝাপড়া না থাকে, তাহলে সম্পর্ক খারাপ হওয়া স্বাভাবিক। এমনকী অশান্তি চরমেও উঠতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

ধৈর্যই আপনাদের শক্তি
কোনও বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে সহজে অশান্ত হবেন না। এই সময়ে ধৈর্যই আপনাদের প্রধান শক্তি। তাই সেটিকে কাজে লাগান।সঙ্গীর কোনও বিষয় অপছন্দ হলে বিষয়টি নীরবে পর্যবেক্ষণ করুন। তারপর আপনার মনের কথা সঙ্গীর সামনে সহজে বিশ্লেষণ করুন। এতে আপাদের সম্পর্ক ভালো থাকবে। অশান্তিও কমবে।
একে অপরকে সময় দিন
সম্পর্কে মাঝেমধ্যে টানাপোড়েন আসে। সেই সময়ে ধৈর্য্য অটুট রাখাই বুদ্ধিমানের কাজ। এই সময়ে যদি আপনার ধৈর্যচ্যুতি হয়, তাহলে সম্পর্ক আরও জটিল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমনকী অশান্তি চরমে পৌঁছতে পারে। তাই এমন পরিস্থিতিতে একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। একটু সময় দিন নিজেদের। পরিস্থিতি স্বাভাবিক হলে একে অপরের কাছাকাছি থাকুন।

বিষয়টি অন্যভাবে বোঝানোর চেষ্টা করুন

সঙ্গীর কোনও বিষয় আপনার অপছন্দ হতে পারে। কিন্তু সেটা নিয়ে হঠাৎ রেগে যাওয়ার কোনও অর্থ হয় না। বরং একটু শান্ত থাকুন। বিষয়টিকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করুন। হয়তো কমিউনিকেশনের ধরনে বদল আনলেই সম্পর্কটা আবার আগের মতো সরল হয়ে উঠবে।

ভালোবাসার প্রকাশ করুন

আপনার সঙ্গীর প্রতি ভালোবাসার প্রকাশ করতে তো ক্ষতি নেই। তাহলে সেদিকে কেন নজর ফেরাচ্ছেন না? মনে রাখবেন, যে কোনও পরিস্থিতিতে অশান্তি নিয়ন্ত্রণে আনতে ভালোবাসাই একমাত্র হাতিয়ার। আর আপনাদের সম্পর্ক ঠিক রাখতেও এটির ভূমিকা চিরন্তন।

এই কয়েকটি টিপস মেনে চলুন। এতে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্যে অটুট থাকবে ভালোবাসা। এমনকী অশান্তি-ঝগড়া মুছে গিয়ে সুখ ফিরবে।