calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ইসির এনআইডি সংশোধন প্রক্রিয়া ‘মানবিক’ করার ভাবনা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ইসির এনআইডি সংশোধন প্রক্রিয়া ‘মানবিক’ করার ভাবনা

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া মানবিক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটা নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:৪৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩২ বার পঠিত

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এনআইডি কারেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে। যার কিছু কিছু মানবিক এবং আর কিছু মনে আমাদের কাছে হয়েছে যে আইনগতভাবে যৌক্তিক।

তিনি বলেন, আমরা একটা কমিটি ফরম করেছি। সংশ্লিষ্ট কমিটি এটাকে রিভিউ করবে। এবং সমগ্র বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি সংশোধনের জন্য, তার সবগুলো রিভিউ করে দেখা হবে কিভাবে এটাকে সহজ করা যায়। আর যেগুলো আইনগতভাবে সম্ভব নয় সেগুলো কিভাবে নাকচ করে দেওয়া যায়।  

তিনি আরো বলেন,  ১৮২ টি প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নিয়ে থাকে। সাম্প্রতিক বেশকিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে আমাদের নিরাপত্তা ফিচারগুলো আরও জোরদার করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে।