calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আজহারীর তদন্তের দাবি সাঈদীর মৃত্যু মেডিকেল কিলিং কিনা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আজহারীর তদন্তের দাবি সাঈদীর মৃত্যু মেডিকেল কিলিং কিনা

ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানাতে হবে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। শুক্রবার রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮১ বার পঠিত

এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রামের প্যারেড ময়দান বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা সাঈদীর বিজড়িত স্থান। তিনি কুরআনের ছায়াতলে আনার জন্য ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাতেন। মতবিরোধ নিয়েই সব ধরনের ইসলামী দল গুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি তাহলে দেশ থেকে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি, গুম, খুন দূর হবে। 

তিনি বলেন, বিগত ১৬ বছরে বিভিন্ন সেক্টরে যে  জঞ্জাল জমেছে তা ৬ মাসে দূর করা সম্ভব না। এর পরও আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান। একইসঙ্গে দেশে যদি সুখ শান্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হয় তাহলে কুরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। 

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত এই মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাওলানা শামীম সাঈদী, নগর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান চৌধুরী, বক্তব্য রাখেন মাওলানা বিএম মফিজুর রহমান, মাওলানা মুনিরুল ইসলাম, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম প্রমুখ। মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবিরী আল মাদানী। 

tag ট্যাগ: #আজহারীর