calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বিএসএফ সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বিএসএফ সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দেওয়া সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:৪৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪১ বার পঠিত

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানার ৯ এসএর ৯৭৮ নম্বর পিলারের পাশে একটি ইউক্লিপটাস গাছে স্থাপিত ক্যামেরাটি খুলে নেওয়া হয়।  

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে রোববার গভীর রাতে ক্যামেরাটি স্থাপন করে বিএসএফ।  সোমবার সকালে তা দেখেন স্থানীয়রা।  পরে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে বিষয়টি নিয়ে বিএসএফকে আপত্তি জানায় বিজিবি। পরে কয়েক দফা পতাকা বৈঠকের পর গতকাল দুদেশের অধিনায়ক পর্যায়ের আলোচনা হয়। এতে সীমান্তের ক্যামেরা সরানোর সিদ্ধান্ত হয়।  

এছাড়া বৈঠকে সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে স্থায়ী স্থাপনা না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

tag ট্যাগ: #বিএসএফ