শনিবার (১৬ মার্চ) বিকেলে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর ক্যানেলপাড়া এলাকায় একটি তামাক ক্ষেতে ধর্ষণ চেষ্টাকালে জসিম উদ্দিনকে আটক করা হয়৷
অভিযুক্ত জসিম উদ্দিন সদরপুর ক্যানেলপাড়া এলাকার ছারা উদ্দিন এর ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫ টার দিকে ৪ বছরের এক শিশুকে তামাক ক্ষেতে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় লোকজন জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মিরপুর থানা পুলিশ জসিমকে আটক করে হেফাজতে নিয়েছে
এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।