calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / শ্রমিক বিক্ষোভ কালিয়াকৈরে বেতন ও ঈদ বোনাস দাবিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

শ্রমিক বিক্ষোভ কালিয়াকৈরে বেতন ও ঈদ বোনাস দাবিতে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় বিক্ষোভ করছেন একটি নীট কারখানার শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছেন তারা। একপর্যায়ে শ্রমিকরা এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ • বিকাল ০৩:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫১ বার পঠিত

ভুক্তভোগী শ্রমিকরা ও পুলিশ জানায়, কামরাঙ্গীচালা এলাকায় হ্যাগ নীট ওয়্যার নামের একটি কারখানা রয়েছে। সেখানে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের জন্য বিক্ষোভ করছে ওই কারখানার শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না।

মঙ্গলবার সকালে শ্রমিকরা গিয়ে দেখেন কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮ টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ  আবদুস সেলিম বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’