calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / হোয়াটসঅ্যাপে আরও সহজে ছবি শেয়ার করা যাবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

হোয়াটসঅ্যাপে আরও সহজে ছবি শেয়ার করা যাবে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। জনপ্রিয় মেসেজিং অ্যাপে যোগ হতে চলেছে মোশন ফটো ফিচার।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫ • রাত ১০:০০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১৭ বার পঠিত

অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার আগেই ছিল, এবার হোয়াটসঅ্যাপেও এই ফিচার ব্যবহার করা যাবে। ইউজাররা আরও মজার ও আকর্ষণীয় উপায়ে তাদের মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন।

মোশন ফটো এক ধরনের স্মার্ট ফিচার, যা ছবিকে জীবন্ত করে তুলতে পারে। এই ফিচার অন করে ছবি তুললে সেটা স্বয়ংক্রিয়ভাবে ছোট মুভিং ক্লিপে পরিণত হয়। এটা এমন এক প্রযুক্তি যা স্টিল ফটোকে কয়েক সেকেন্ডের জন্য এনিমেটেড ভিডিওর মতো করে তোলে। একনজরে চমকে উঠতে হয়। দেখতেও সুন্দর লাগে। 

অ্যাপলের ডিভাইসে এই ফিচার ‘লাইভ ফটো’ নামে পরিচিত। তবে হোয়াটসঅ্যাপ আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার পরীক্ষা করছে। আইফোনে এই ফিচার চালু হবে কি না, তা জানা যায়নি।

মোশন ফটোফিচার এখন বেশ জনপ্রিয়। ইউজাররা ব্যবহারও করছেন চুটিয়ে। হোয়াটসঅ্যাপ-ই বা পিছিয়ে থাকবে কেন। তারাও মেসেজিং অ্যাপে এই ফিচার আনতে চাইছে। 

একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা 2.25.8.12 ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে। যারা এই বিটা ভার্সন ব্যবহার করেন, তারা হোয়াটসঅ্যাপে এই মোশন ফটোফিচার দেখতে পাবেন।

এই ফিচার চালু হলে, মোশন ফটো অটোমেটিক গ্যালারিতে সেভ হবে। ইউজার সহজেই বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের মিডিয়া শেয়ারিং অপশনে শুধু জেপিজি এবং পিএনজি ফাইল দেখা যায়, তবে নতুন আপডেট আসলে মোশন ফটোও সেখানে যুক্ত হবে। কবে এই ফিচার চালু হয়, এখন সেটাই দেখার।

এদিকে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে বিতর্কও চলছে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ সরাসরি কটাক্ষ করেছেন হোয়াটসঅ্যাপকে। তার মতে, হোয়াটসঅ্যাপ আসলে টেলিগ্রামের নকল সংস্করণ! তার অভিযোগ, হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই টেলিগ্রামের ফিচারগুলো কপি করে চলেছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।

দুরভের মতে, হোয়াটসঅ্যাপ যে সব নতুন ফিচার আনছে তার বেশিরভাগই টেলিগ্রাম থেকে অনুপ্রাণিত। যদিও হোয়াটসঅ্যাপ এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে নতুন নতুন আপডেটের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে, তা স্পষ্ট। হোয়াটসঅ্যাপের এই নতুন মোশন ফটো ফিচার কবে সাধারণ ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা এখনো জানা যায়নি।

tag ট্যাগ: #আরও সহজে