calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ঈদের দিন নিহত ৩ শেরপুরে দুর্ঘটনায় বাবা-মেয়েসহ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ঈদের দিন নিহত ৩ শেরপুরে দুর্ঘটনায় বাবা-মেয়েসহ

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় পৃথক তিনটি স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। দুপুর আড়াইটার দিকে উপজেলার মহিপুর জামতলা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫ • রাত ১০:১৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৪ বার পঠিত

অপর দিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু—অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) এবং শুভ সরকার (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুভ সরকারের চিকিৎসা স্থানীয় হাসপাতালে চলছে।

এছাড়াও বেলা ১১টার দিকে মহিপুর ফায়ার সার্ভিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি প্রাইভেটকার ঢাকাগামী লেনে ইউটার্ন নেওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সঙ্গে মোটরসাইকেল আরোহী মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের এসআই আবদুল খালেক ও শেরপুর থানার এসআই রবিউল ইসলাম দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। পরে আইনি প্রক্রিয়ার শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তারা।

tag ট্যাগ: #নিহত ৩