calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / অস্ত্র বিক্রির মূলহোতা গ্রেফতার লোহাগাড়া থানা থেকে লুটের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

অস্ত্র বিক্রির মূলহোতা গ্রেফতার লোহাগাড়া থানা থেকে লুটের

৫ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রির মূলহোতা মো. বাবুল প্রকাশ ডাকাত বাবুলকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। সোমবার (২১ এপ্রিল) সকাল...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫ • সন্ধ্যা ০৬:১০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

থানা সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে হত্যা করা হয়।

 

ঘটনার সময় নিহত নেজামের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি আটক পুলিশ সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে।

 

পরে চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকা থেকে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি তারাশ পিস্তল ও ছয় রাউন্ডগুলিসহ পুলিশ কনস্টেবল রিয়াদ, আব্দুল গনি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান এবং মো. ইসহাক নামের ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

 

পরবর্তীতে লোহাগাড়া থানা পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত ৬ জনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় গ্রেফতারদের ২ দিনের রিমান্ডে স্বীকারোক্তি অনুযায়ী ডাকাত বাবুলকে গ্রেফতার করা হয়।

 

তিনিও থানা থেকে অস্ত্র ও নগদ টাকা লুট এবং অস্ত্র বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। তার বিরুদ্ধে লোহাগাড়াসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচার, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। একই দিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।