calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ৫ পরামর্শ হেডফোন ব্যবহারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

৫ পরামর্শ হেডফোন ব্যবহারে

কানে সারাক্ষণ হেডফোন গুঁজে রাখলে, তা কানের ক্ষতি করে—কথাটি মোটামুটি সবাই কমবেশি শুনেছেন। বিশেষজ্ঞদের মতে, হেডফোনের কারণে শ্রবনশক্তি ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। তবে কয়েকটি নিয়ম মেনে হেডফোন ব্যবহার করতে পারলে শ্রবনশক্তি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ • সন্ধ্যা ০৬:৫১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪৪ বার পঠিত
  • একটানা ৩০ মিনিটের বেশি ইয়ারফোন, ইয়ারবাড বা হেডফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনও সিনেমা দেখতে হলে ৩০-৪০ মিনিট পর পর মিনিট পাঁচেকের বিরতি নিন। এই মিনিট খানেক শ্রবনইন্দ্রিয়কে বিশ্রাম দিন।
  • যে কোম্পানির মোবাইল ব্যবহার করছেন, ঠিক সেই সংস্থার, সেই মডেলটির ইয়ারফোনই ব্যবহার করুন। প্রতিটি মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাই তাদের নির্দিষ্ট মোবাইল ফোনের জন্য নির্দিষ্ট ইয়ারফোন তৈরি করে।
  • হেডফোন বা ইয়ারফোনে কখনওই সর্বোচ্চ ভলিয়্যুমে কিছু শুনবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। ইয়ারফোনের মাধ্যমে এই আওয়াজ সরাসরি কানে প্রবেশ করে। তাই এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকা জরুরি।
  • অন্যের ব্যবহৃত হেডফোনের মাধ্যমে কানে ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কা থাকে। তাই বন্ধু বা পরিচিতদের হেডফোন ব্যবহার না করাই ভালো। এতে অনেকাংশে ঝুঁকি কমানো যায়।
  • বাইরে বেরিয়ে গান শুনতে হলে, তা শুনুন বাসে, ট্রেনে উঠে বা কোনও এক জায়গায় বসে। রাস্তায় হাঁটার সময়, রাস্তা বা রেল লাইন পেরনোর সময় কখনওই হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করবেন না। গাড়ি বা বাইক চালানোর সময় কানে ইয়ারফোন লাগাবেন না। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে।
tag ট্যাগ: #৫ পরামর্শ