calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / ভাত না রুটি কোন টা খাবেন ? সিদ্ধান্ত আপনার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ভাত না রুটি কোন টা খাবেন ? সিদ্ধান্ত আপনার

আমাদের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের সঙ্গে সুস্থ থাকার গভীর সম্পর্ক রয়েছে। এজন্যই সুস্থ থাকতে খাদ্যতালিকার প্রতি মনোযোগী হওয়া জরুরি। অনেকেই রাতে ভাত না খেয়ে রুটি খেতে পছন্দ করেন। তবে, সত্যি বলতে, রাতে ভাত না রুটি—কোনটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫ • দুপুর ০১:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৯ বার পঠিত

 এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে চিকিৎসকদের মতামত প্রকাশ করা হয়েছে।

 ভাত এবং রুটি—এই দুই খাবারেই কার্বোহাইড্রেট থাকে। চিকিৎসকরা বলছেন, দুটির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে সোডিয়ামের পরিমাণে পার্থক্য রয়েছে। চালের সোডিয়াম মাত্রা অনেক কম, যেখানে গমের সোডিয়াম মাত্রা তুলনামূলক বেশি।

ফলে যদি চিকিৎসক আপনাকে সোডিয়াম কমাতে বলেন, তবে রাতে রুটি খাওয়া বাঞ্ছনীয়।

ভাতের গুণাগুণ:
ভাতে প্রোটিন ও ফ্যাটের পরিমাণ কম হলেও ক্যালোরির পরিমাণ বেশি। প্রতিদিন দুই বেলা ভাত খাওয়া হজমের জন্য ভালো। ভাতে থাকা বিভিন্ন ভিটামিনও স্বাস্থ্যের জন্য উপকারী। তবে বাজারের চকচকে পালিশ করা চালের ভাত না খেয়ে কম পালিশ করা চালের ভাত খাওয়াই শরীরের জন্য উপযোগী।

রুটির পুষ্টিগুণ:
রুটিতে প্রচুর ফাইবার এবং প্রোটিন থাকে। পাশাপাশি রুটি থেকে শরীর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সোডিয়াম পায়। ভাত তুলনামূলক দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, কিন্তু রুটি সে তুলনায় তা করে না।

চিকিৎসকদের মতে, রাতে ভাত কিংবা রুটি খাওয়ার সিদ্ধান্ত নেয়ার আগে বুঝে নিতে হবে শরীরে কোন উপাদান বেশি বা কম প্রয়োজন। তাই খাদ্যতালিকা পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।