calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / দুদকের অভিযান ঈশ্বরদী পৌরসভায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

দুদকের অভিযান ঈশ্বরদী পৌরসভায়

নানা অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা ১১টার দিকে পৌর ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা কার্যালয়ের একটি দল। এ সময় অনিয়ম দুর্নীতির বিভিন্ন আলামত ও...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫ • বিকাল ০৩:০৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩২৬ বার পঠিত

দুদক সূত্রে জানা যায়, ঈশ্বরদী স্টেডিয়াম উন্নয়ন সংক্রান্ত কাজ, অরনকোলা পশুরহাট ইজারায় অনিয়ম ও বাজারের জায়গা দখল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম রয়েছে মর্মে টিমের কাছে পরিলক্ষিত হয়েছে।

অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম। রেকর্ডপত্র যাচাই ও পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে তারা।

এ অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা কার্যালয়ের কমিশনার সাধন সুত্রধর। তিনি বলেন, ‘আমাদের তদন্ত কাজ এখনও শেষ হয়নি। তদন্ত সমাপ্ত হলে আমরা পুর্নরিপোর্ট অধিদপ্তরে পাঠাবো।’

সাধন সূত্রধর আরও বলেন, ‘পৌরসভার নিয়ন্ত্রণাধীন ঈশ্বরদী স্টেডিয়ামে অবৈধভাবে এক ঠিকাদারের ইট, বালি রেখে ব্যবসা করছে, যা অবৈধ।’

দুদক সূত্র জানায়, সাবেক মেয়র ইসহাক আলী মালিথার সময়কালে বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সাধন সুত্রধর বলেন, ‘পৌর এলাকার বিভিন্ন হাটবাজারে পানি নিষ্কাশনসহ ইজারার সময় বিভিন্ন সংস্কারের কথা থাকলেও করা হয়নি। বিশেষ করে অরণখোলা পশু হাটে কোনো সংস্কার করা হয়নি।’