এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, “মিল্লাত একজন কট্টর আওয়ামী লীগ নেতা। তিনি ছাত্রলীগকে আর্থিকভাবে সহায়তা করে পুনর্বাসন করছেন। আগের বছরগুলোতে তিনি বিএনপি ও জামায়াতপন্থী হোমিও চিকিৎসকদের ওপর নিপীড়ন চালিয়েছেন।”
বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “রাত সোয়া ৮ টার দিকে এনসিপির নেতা-কর্মীরা মিল্লাতকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”