calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন ও কারখানা দেশজুড়ে হচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন ও কারখানা দেশজুড়ে হচ্ছে

পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক পেয়েছে ১৮০ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ। যৌথ অংশীদার হিসাবে এ বিনিয়োগ করছে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল নিউ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫ • দুপুর ০২:০১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৬ বার পঠিত

চীনের গুয়াংজুতে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয়। এতে ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন স্টেডফাস্টের পরিচালক অর্ণব মুস্তাফা, প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব এবং এনইউসিএলের কর্মকর্তারা।

চুক্তির আওতায়, ‘ইআরইভি’ ও ‘পিএইচইভি’ প্রযুক্তির গাড়ির জন্য দেশের বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা হবে। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা ও কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াতে গতি আনতে চায় প্রতিষ্ঠানগুলো। 

বিশ্লেষকদের মতে, এটি দেশে কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। কেএম রিদওয়ানুল বারী জিয়ন জানান, নতুন বিনিয়োগের মাধ্যমে লিথিয়াম আয়রন ফসফেট ও সৌরশক্তি নির্ভর ব্যাটারি প্রযুক্তিতে কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার জন্য অর্থনৈতিক অঞ্চলে জায়গা বাছাই চলছে।