calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / বাচ্চারা অন্যমনস্ক হয়ে যায় যেসব কারণে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

বাচ্চারা অন্যমনস্ক হয়ে যায় যেসব কারণে

বাচ্চারা হাতেপায়ে দুরন্ত। বাড়িময় তাদের দুরন্তপনার নির্দশনও ছড়িয়ে-ছিটিয়ে থাকে। তাতে বাবা-মায়েরা মাঝেমধ্যেই অতিষ্ট হয়ে পড়েন। আর এই পরিস্থিতে কীভাবে সন্তানকে সামলাবেন বুঝতে পারেন না অনেকেই। তবে দুষ্টু সন্তানকে সামলাতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫ • বিকাল ০৫:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

১) বাড়ন্ত বয়সে শুধু শরীর নয়, শিশুর মানসিক বিকাশের জন্যেও সঠিক পুষ্টি জরুরি। পর্যাপ্ত পুষ্টির অভাবেও মানসিক চঞ্চলতা তৈরি হতে পারে। তাই শিশু সঠিক পুষ্টি পাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখা জরুরি। খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও দরকার শিশুর। অন্যমনস্ক হওয়ার সেটাও একটা কারণ।

২) বাচ্চারা ‘অ্যাটেনশন সিকার’। অন্যের নজর, গুরুত্ব পেতে চায়। তারা সব সময় চায় অন্যকে তাদের প্রাধান্য দেওয়া হোক। সেটা না হলেও অনেক সময় মনোসংযোগ নষ্ট হয়। তাই বাচ্চাকে সময় দিচ্ছেন তো? একটা বয়স পর্যন্ত তার কর্মকাণ্ডকে প্রাধান্য দিলে এমন সমস্যা হওয়ার কথা নয়।

৩) বাড়ির পরিবেশ জটিল হলে কিংবা বাড়ির সদস্যদের সব সময় ঝগড়া-ঝামেলা করতে দেখে কিংবা বাবা-মায়ের সম্পর্কে সমস্যা সন্তানকে অমনোযোগী করে তোলে। তা ছাড়া ছোটখাটো অনেক ঘটনাও শিশুর মনে প্রভাব ফেলে। তাই ছোটদের সামনে এমন কিছু করা উচিত নয়, যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়।