calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / রাশিফল এ সপ্তাহের (১৭-২৩ মে)
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রাশিফল এ সপ্তাহের (১৭-২৩ মে)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫ • সন্ধ্যা ০৭:২১
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৬৯ বার পঠিত

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। পারিবারিক দুশ্চিন্তা পূর্বের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য কারো বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনার কিছুটা সতর্ক হতে হবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মানসিক অবসাদগ্রস্ততায় ভুগতে পারে। আর্থিক অবস্থা ভালো হবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। আয় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক বিষয়ের মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়বে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। আয়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): অর্থ উপার্জনে সফলতা পাবেন। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। দুর্ঘটনাজনিত বিষয়ে সতর্ক থাকুন। কারো প্রশংসায় প্রভাবিত হবেন না।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): প্রাণবন্ত থাকবেন। আর্থিক বিষয় শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। শারীরিক অসুস্থতাবোধ করতে পারেন। যাত্রা শুভ।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): এ সপ্তাহে আপনি পেশাগত কাজে সফলতা পাবেন। আয় উপার্জন বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নেতিবাচক পরিবেশ থেকে নিজকে সরিয়ে রাখুন। আর্থিকভাবে বেশ ভালো থাকবেন। মানসিক আবেগ অনুভূতি বাড়বে। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ করুন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। চাকরি ও পেশাগত  বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। ভ্রমণ শুভ। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): এ সপ্তাহে আপনি সাফল্য আস্বাদন করতে পারবেন। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সাংগঠনিক ও সামাজিক কাজে সফলতা পাবেন। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। যানবাহনে সতর্ক থাকুন।

tag ট্যাগ: #রাশিফল