calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আত্রাই নদীর বাঁধ ভারতীয় অংশে ভেঙে পড়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আত্রাই নদীর বাঁধ ভারতীয় অংশে ভেঙে পড়েছে

প্রবল পানির তোড়ে ভেঙে গেছে আত্রাই বাঁধের ভারতীয় অংশ। মঙ্গলবার সকালে বাঁধটি ভেঙে গেছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫ • সন্ধ্যা ০৭:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৩২ বার পঠিত

আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ভারতের অভিযোগ ছিল নদীটিতে বাংলাদেশের পক্ষে রবার বাঁধ দেওয়ার কারণে ভারতীয় অংশ বারবার বন্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। পরিস্থিতি মোকাবেলায় গত বছর থেকে নদীতে প্রায় ৩০ কোটি রুপি ব্যয়ে ছোট আকারে বাঁধ দেওয়ার কাজ শুরু করে ভারত। কিন্তু কাজ চলাকালে গত ফেব্রুয়ারিতেই বন্যার পানির তোরে বাঁধ ভেঙে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষে জোরশোরে চলছিল মেরামতের কাজ।

মঙ্গলবার সকালে মেরামত অংশ আবার ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানির স্তর বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে পানি বেড়েই চললে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে। সেক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামগুলো পানি তলায় চলে যাবে বলেই মনে করছেন এলাকাবাসী।

নদীটি যেহেতু ভারত হয়ে বাংলাদেশে আবারও প্রবেশ করেছে, সেক্ষেত্রে নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরই বাঁধটি পরিদর্শন করে দক্ষিণ দিনাজপুরের সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 

বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “বাড়ি তৈরির টিএমটি রড ব্যবহার করে ড্যাম তৈরি হয়েছে। এটি চরম দুর্নীতির ফল। আমি চাই প্রশাসনিক স্তরে এই বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হোক। ড্যাম নির্মাণে প্রচুর টাকা নেতাদের ঘুষ হিসেবে গিয়েছে, যার ফলেই আজ এই বিপর্যয়।”

অন্যদিকে, বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে ব্যাখ্যা করে বলেন, “এই ভাঙনের পেছনে কোনেনা মানুষের হাত নেই। দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপিকে নিজের ঘরে নজর দিতে হবে। বালুরঘাট রেলস্টেশনে তৃতীয় শ্রেণীর লিড ব্যবহার করে যে কাজ হচ্ছে, সেটি কি দুর্নীতি নয়?”

তিনি আরো বলেন, “রাম মন্দির তৈরির পরই ছাদ থেকে জল পড়ছে- এটাও তো দুর্নীতি। সেখানেও তো বিজেপি চোখ বুজে আছে।”

বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মাঝে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন আত্রাই নদী পারের গ্রামবাসীরা। বাঁধের দ্রুত সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় ক্ষোভও বাড়ছে জনমনে।