আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, এবং যাতে তিনি বিদেশে পলায়ন করতে না পারেন, সেজন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আবেদন বিবেচনা শেষে আদালত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষিদ্ধ ও এনআইডি ব্লক করার আদেশ দেন।