calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / যেসব বিষয় খেয়াল রাখা জরুরি বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

যেসব বিষয় খেয়াল রাখা জরুরি বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে

বয়স এক বছরও নয় বা একবছর সবেমাত্র হয়েছে- এমন বাচ্চাকে নিয়ে ভ্রমণের প্ল্যান করছেন দম্পতিরা। মিলেনিয়াল বা জেন-জি দম্পতিরা মনে করেন, ছোট বয়স থেকেই প্রকৃতির সঙ্গে বাচ্চার নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫ • দুপুর ০২:৩৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

চিকিৎসকেরাও মনে করেন, ছোট বয়স থেকেই বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে, বাচ্চার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়া বেশ ঝক্কির ব্যাপার। বাচ্চার সুবিধা-অসুবিধা সব কিছুই মাথায় রাখতে হয়। চলুন জেনে নেই কোন কোন বিষয়গুলো মাথায় রেখে বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করবেন।

বাচ্চার কথা মাথায় রেখে জায়গা বাছাই করুন

সব ডেসটিনেশন ছোটদের জন্য উপযুক্ত নয়। অতিরিক্ত উচ্চতা কিংবা খুব গরম বা খুব ঠান্ডায় বাচ্চাদের কষ্ট হতে পারে। তাই পরিবেশ, আবহাওয়া সব কিছুর কথা মাথায় রেখে ডেসটিনেশন বাছাই করুন। ছোটদের সবসময় খোলামেলা জায়গা পছন্দ হয়। যেখানে তারা খেলাধুলো করতে পারবে। হোটেল বুকিংয়ের সময় এই কথা মাথায় রাখবেন।

বাচ্চার প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিন

বয়স যত কম হবে, তত বেশি জিনিস প্যাক করতে হবে। সদ্যোজাতকে নিয়ে বেড়াতে গেলে হোটেলের কোনো জিনিস ব্যবহার করা চলবে না। পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে পর্যাপ্ত জামাকাপড়, চাদর, তোয়ালে সবই নিতে হবে। এ ছাড়া গরম পানিতে বোতল, দুধ খাওয়ার সামগ্রী, বেবি ফুড সব কিছু সঙ্গে নিতে হবে। যাতে বেড়াতে গিয়ে কোনো জিনিসের অভাব না তৈরি হয়।

ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি

সদ্যোজাতকে নিয়ে বেড়াতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হবে। বেড়াতে গিয়ে যাতে কোনো সমস্যায় না পড়তে হয়ে তাই আগেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। বেড়াতে যাওয়ার আগে জেনে নিন শিশুর স্বাস্থ্য ঠিক আছে কি না। পাশাপাশি জ্বর, পেট খারাপের মতো সাধারণ ওষুধের কথা জেনে নিন। বেড়াতে গিয়ে বিপদে পড়লে কাজে আসবে।

ঝক্কি এড়িয়ে ভ্রমণের প্ল্যান করুন

সদ্যোজাতকে নিয়ে যেহেতু বেড়াতে যাবেন, তাই ট্রান্সপোর্টের কথা মাথায় রাখুন। সদ্যোজাতের যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য সঠিক ট্রান্সপোর্ট বেছে নিন। চেষ্টা করুন ভিড় এড়িয়ে চলার।