calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / রাশিফল এ সপ্তাহের (২৪-৩০ মে)
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রাশিফল এ সপ্তাহের (২৪-৩০ মে)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫ • দুপুর ০২:৫৫
history আপডেট: ১ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১৭৯ বার পঠিত

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): দৃঢ় মানসিকতার জন্য সফলতা পাবেন। মুক্ত ও উদার দৃষ্টিভঙ্গির মাধ্যমে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসা-বাণিজ্য যুক্তদের  ভালো সময়। আত্মকেন্দ্রিক ও স্বার্থবাদী লোকদের থেকে সাবধান থাকুন। শারীরিক বিষয়ে যত্নশীল হোন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উত্তেজিত অবস্থায় নেওয়া ঠিক হবে না। চিন্তা-ভাবনা করে ভ্রমণের দিকে অগ্রসর হওয়া উচিত। প্রেমের ক্ষেত্রে মান অভিমান চলতে পারে। অর্থ অপচয় হওয়ার যোগ আছে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): নতুন ও অভিনবত্বের প্রতি আকর্ষণ বাড়বে। কর্মস্থলে মানসিক চাপে থাকতে পারেন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। অনেকে দেশের বাইরে ভ্রমণের সুযোগ পাবেন। পেশাগত কাজে যথেষ্ট ব্যস্ত হয়ে পড়বেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আত্মকেন্দ্রিক লোকদের দ্বারা প্রভাবিত ও পরিচালিত  হবেন না। ব্যবসায়িক লেনদেনে সতর্ক হোন। নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন। আয়-ব্যয়ের  ভারসাম্য রাখা কঠিন হবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): অতিরিক্ত রাগ, জেদ পারিবারিক বিষয়ে সমস্যা বাড়াবে। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আকস্মিক প্রতিকূলতা আপনার সফলতাকে বিঘ্নিত করবে। আর্থিক দিক ভালো যাবে। স্বাস্থ্য সচেতন হোন। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন। অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখুন। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হতে পারেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও দূরত্ব দূর হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পেশায় সাফল্য পাবেন। রাগ-জেদ পারিবারিক বিষয়ে সমস্যা বাড়াবে। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হোন। পেশাগত উৎকর্ষতা বাড়বে। আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নিঃস্বার্থ মানসিকতার জন্য প্রশংসিত হবেন। নানামুখী চাপে থাকতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। পুরোনো কোন সমস্যার সমাধান হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।



tag ট্যাগ: #রাশিফল