calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / লিচু কেজি দরে বিক্রি হচ্ছে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

লিচু কেজি দরে বিক্রি হচ্ছে !

মধুমাস জ্যৈষ্ঠের অন্যতম সুস্বাদু ফল লিচু। বাজারে মাত্র দুই থেকে তিন সপ্তাহ থাকে এ ফলের দাপট। বিক্রি হয় গণনা করে। তবে, কুমিল্লার চান্দিনায় লিচু বিক্রি হচ্ছে কেজি ধরে। এতে বেশ চটেছেন ক্রেতারা। তাদের দাবি, সিন্ডিকেট করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫ • দুপুর ০২:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৩ বার পঠিত

সরেজমিনে ঘুরে দেখা যায়, চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে শুরু করে উপজেলা সদরের বাজারটিতে অন্তত স্থায়ী-অস্থায়ী ৩০টি ফল দোকানে বিক্রি হচ্ছে লিচু। প্রতিটি দোকানেই লিচু বিক্রি হচ্ছে কেজি দরে। ব্যবসায়ীরা থোকা থেকে লিচু ছাড়িয়ে কেজি দরে বিক্রি করছেন। প্রতি কেজি বিক্রি করছেন ২০০ টাকা করে।

খোঁজ নিয়ে জানা যায়, লিচু বিক্রেতারা কুমিল্লার সবচেয়ে বড় সবজি বাজার নিমসার থেকে হাজার হিসেবে লিচুর ঝুড়ি কিনেন। আকার ও মান ভেদে ১৮০০ থেকে তিন হাজার ২০০ টাকায় লিচু কিনে আনেন। দুই ঝুড়ি ছোট আকারের লিচুর সঙ্গে এক ঝুড়ি মাঝারি আকারের লিচু মিশিয়ে কেজি দরে বিক্রি করে। ক্রেতারা এক কেজি লিচু কিনে পাচ্ছেন ৪০ থেকে ৪৫ পিস।

লিচু ক্রেতা মহারং গ্রামের জাকির হোসেন বলেন, ‘জন্মের পর থেকে কখনও কেজি দরে লিচু কিনি নাই। এ বছর চান্দিনা বাজারে নতুন কৌশল চালু করেছে ব্যবসায়ীরা। গত এক সপ্তাহ আগে সকল লিচু ব্যবসায়ীরা মিটিং করে ওই সিন্ডিকেট করে। পরদিন থেকে চান্দিনা বাজারে কোনো লিচু থোকায় দেখা যায় না। ব্যবসায়ীরা ক্রেতাদের ধোকা দিচ্ছেন। থোকায় থাকা লিচু ক্রেতারা দেখে বুঝে শুনে কিনতে পারত। এখন আর সেই সুযোগ নাই। এখন তারা (ব্যবসায়ীরা) যেভাবে যা দেয় তাই নিতে হচ্ছে ক্রেতাদের।’

লিচু ক্রেতা মোজাম্মেল হক বলেন, ‘আমি ৫০০ টাকায় আড়াই কেজি লিচু কিনি। বাসায় গিয়ে গুণে পাই ১০০ পিস। সেই হিসেবে প্রতি পিচ লিচুর দাম পড়েছে পাঁচ টাকা। থোকায় থাকা লিচু পিস হিসেবে বিক্রি করলে বিক্রেতারা আড়াইশ থেকে ৩০০ টাকায় বিক্রি করতে পারত। কিন্তু, কেজি দরে বিক্রি করে সেই লিচু ৫০০ টাকায় বিক্রি করছেন।’

বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এখন যেহেতু জেনেছি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

tag ট্যাগ: #লিচু