calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ শেখ হাসিনাকে আত্মসমর্পণে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ শেখ হাসিনাকে আত্মসমর্পণে

ঢাকা: গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী ২৪ জুন আত্মসমর্পণ করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ • সন্ধ্যা ০৬:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮৬ বার পঠিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পিতা. মৃত শেখ মুজিবর রহমান এবং মাতা. মৃত ফজিলাতুন্নেসা, স্বামী. ড. এম. এ ওয়াজেদ মিয়া, টুঙ্গিপাড়া, থানা. টুঙ্গিপাড়া, জেলা. গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা- সুধা-সদন, বাড়ি নং: ৫৪, রোড নং-৫, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯ এবং আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পিতা. আশরাফ আলি খান, মাতা আকরামুন নেছা, গ্রাম- খারিয়া, থানা দোহার, জেলা. ঢাকা, বর্তমান ঠিকানা- হোল্ডিং নং ১৩৬/১, গেট নং-০৬, মনিপুরি পাড়া, থানা. তেজগাঁও, ডিএমপি, ঢাকা- গণের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কর্তৃক International Crimes (Tribunals) Act, 1973 এর 9(1) ধারায় দাখিলকৃত 'ফরমাল চার্জ বিবেচনায় ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী অপরাধসমূহ আমলে গ্রহণ করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও তারা পলাতক রয়েছেন বা গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন। সেহেতু, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) কার্যপ্রণালী বিধিমালা, ২০১০ (সংশোধিত-২০২৫) এর ৩১ বিধি অনুসারে তাদের আগামী ২৪ জুন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া গেল। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হবে।