calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / ডাকসুতে কারা হতে পারবেন প্রার্থী ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ডাকসুতে কারা হতে পারবেন প্রার্থী ?

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিধিমালায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ • সন্ধ্যা ০৬:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪০ বার পঠিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার সান্ধ্যকালীন কোর্স, পেশাদার বা এক্সিকিউটিভ মাস্টার্স, ডিপ্লোমা, সার্টিফিকেট ও ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য হবেন না।

ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়ে যারা স্নাতক, মাস্টার্স বা এমফিল প্রোগ্রামে অধ্যয়নরত এবং আবাসিক হলে অবস্থানরত বা সংযুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থীরাই কেবল কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে পারবেন।

ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যেও পরিবর্তন আনা হয়েছে। এবার যুক্ত করা হয়েছে স্বাধীনতা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করার অঙ্গীকার। পাশাপাশি বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের ইতিহাসে সংগঠিত সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকেও প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে।

নির্বাচন পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এবারের ডাকসু নির্বাচনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন একজন প্রধান রিটার্নিং কর্মকর্তা, যিনি সর্বোচ্চ ১০ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করবেন। প্রতিটি আবাসিক হলে অথবা ক্যাম্পাসের উপযুক্ত স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। সংযুক্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হলে নির্ধারিত বুথে ভোট প্রদান করবেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিন কর্মদিবসের মধ্যে আপত্তি জানানো যাবে এবং তা উপাচার্যের কাছে দাখিল করতে হবে। এই বিষয়ে উপাচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বলেও জানানো হয়।

হালনাগাদ করা গঠনতন্ত্র অনুযায়ী নতুন করে চারটি সম্পাদকীয় পদ যুক্ত হয়েছে। পদগুলো হলো-গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক।  

tag ট্যাগ: #হতে পারবেন