calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / রাশিফল এ সপ্তাহের (১৪-২০ জুন)
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রাশিফল এ সপ্তাহের (১৪-২০ জুন)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ • সন্ধ্যা ০৬:৪২
history আপডেট: ১ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১৬৭ বার পঠিত

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): অলসতাকে প্রশ্রয় দিবেন না। অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে চলুন। কথা ও তথ্যের ব্যাপারে বিশ্বস্ত থাকুন। এ সপ্তাহে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। কারো কারো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): এ সপ্তাহে প্রতিটি বিষয় স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে জীবন পরিচালনা করার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে প্রাণবন্ত  কথা বলুন। স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হোন। ভ্রমণ শুভ। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): নিজের প্রতি যত্নশীল হোন। সময়ের প্রতি সচেতন হোন। বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। আর্থিক ভাগ্য শুভ। পেশাগত সফলতা পাবেন। যানবাহন চলাচলে সতর্ক হন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট ): পরিস্থিতিকে সাহস ও প্রত্যয়ের সঙ্গে মোকাবিলা করুন। যে কোনো পরিবর্তনকে ইতিবাচক মনোভাব নিয়ে গ্রহণ করুন। পেশাগত কাজে সুশৃঙ্খল হোন, সফলতা আপনার করায়ত্তে। রোমান্টিক সম্পর্ক শুভ। কোনো ধরনের অলসতা ও দীর্ঘসূত্রিতাকে প্রশ্রয় দেবেন না।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): এ সপ্তাহে আপনার আত্মবিশ্বাস বাড়াবে। সুখ, শান্তি বৃদ্ধি পাবে। পেশাগত কাজে সফলতা পাবেন। সামাজিক ও জনসংযোগমূলক কাজে সুনাম বাড়বে। পুরোনো কোনো সমস্যা সমাধান হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আপনার মনোবল চাঙা থাকবে। দাম্পত্য সম্পর্কে সমঝোতা দরকার। চাকরি সংক্রান্ত যোগাযোগ শুভ। আর্থিক চাপ থাকতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বিনিয়োগে লাভবান হতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): যেকোনো তথ্য যাচাই করে নিবেন। মানসিক অস্থিরতা থাকবে। সপ্তাহের শুরুতে কর্মব্যস্ততা বাড়বে। সার্বিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কৃষি কাজে জড়িতদের আর্থিক লাভবান হওয়ার সম্ভবনা আছে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মক্ষেত্রে আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয় নিয়ে মনোযোগী হতে হবে। তবে রাগ ও জেদের কারণে অহেতুক ঝামেলায় পড়তে পারেন। আর্থিক চাপে থাকতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): এ সপ্তাহে আপনি প্রাণবন্ত ও সতেজ থাকবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। চাকরি সংক্রান্ত যোগাযোগ শুভ। জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। দাম্পত্য ও পারিবারিক জীবনে মানিয়ে চলতে হবে। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ শুভ। নিজের আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নিজের প্রভাব প্রতিপত্তি বাড়বে। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে। ভ্রমণ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): এ সপ্তাহটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। মানসিক দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান, ভাগ্য আপনার যথেষ্ট সহায়তা করবে। আর্থিক ব্যয় বাড়তে পারে। রোমাঞ্চ শুভ। ভ্রমণ শুভ। তবে মনমেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে, অস্থিরতা দেখা দিতে পারে।

tag ট্যাগ: #রাশিফল