এ কর্মসূচিতে বক্তারা বলেন,
২০২৪ সালের জুলাই মাসে দেশের হাজারো তরুণ রক্ত দিয়ে যে গণআন্দোলনের সূচনা করেছিলেন, তার রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি।
সরকারের পক্ষ থেকে ঘোষিত ত্রিশ কার্যদিবসের সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও এখনো "জুলাই ঘোষণাপত্র" প্রকাশিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।
বক্তারা সরকারের উদ্দেশে বলেন,
???? “ঘোষণা ছাড়া সনদ অর্থহীন হবে।
???? আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো,
কিন্তু ন্যায়ের দাবিতে কোনোভাবেই পিছপা হবো না।”
এসময় বক্তব্য রাখেন:
মোঃ আরাফাত হোসেন তুসার,
খায়রুল ইসলাম,
ইসমাইল হোসেন,
ইয়াসিন
সহ আরও অনেক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য।
তারা বলেন,
আহতদের অনেকেই এখনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
তাদের জন্য সরকারিভাবে উন্নত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মানববন্ধন শেষে বক্তারা আবারো সরকারের কাছে আহ্বান জানান —
জুলাই ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করা হোক
জুলাই সনদ নির্ধারিত সময়ের মধ্যেই প্রদান নিশ্চিত করা হোক
আহতদের সুচিকিৎসা ও পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা হোক
পরিশেষে বক্তারা সকল অংশগ্রহণকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন —
“এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়, এটি শহীদের পক্ষে,
এটি ন্যায়ের পক্ষে — এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য।”