calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / যৌনকর্মীর লাশ নিজ ঘরের ওয়ারড্রবে মিলল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

যৌনকর্মীর লাশ নিজ ঘরের ওয়ারড্রবে মিলল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া (৩০) নামে এক যৌনকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ নিজ ঘরের ওয়ারড্রব থেকে উদ্ধার করেছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫ • সকাল ১১:৪৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৫৭ বার পঠিত

নিহত তানিয়া রবিশাল জেলার বন্দর থানার রায়পুর গ্রামের দুলালের মেয়ে। তিনি বেশ কয়েক বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাস করছিলেন।

বুধবার (২৪ জুন) বিকাল ৫টার দিকে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে, তানিয়াকে বুধবার সকালেও অনেকে যৌনপল্লীতে স্বাভাবিক চলাফেরা করতে দেখে। এরপর সারাদিন আর দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কাছের লোকজন। না পেয়ে তানিয়ার বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তানিয়ার কক্ষে থাকা ওয়ারড্রবের তালা ভেঙে দেখা যায়, ওয়ারড্রবের মধ্যে তার লাশটি পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘাতক পরিকল্পিতভাবে তানিয়াকে হত্যা করে এভাবে লাশ লুকিয়ে রাখেন। উদ্ধারের সময় লাশের গলায় মোবাইল ফোন চার্জের ক্যাবল তার জড়ানো ছিল। এই তার পেচিয়েই তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।