calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / গুগল পে বাংলাদেশে চালু হলো , যেভাবে ব্যবহার করবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

গুগল পে বাংলাদেশে চালু হলো , যেভাবে ব্যবহার করবেন

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গুগল পে-এর উদ্বোধন করেন। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫ • দুপুর ১২:১৮
history আপডেট: ১ বছর আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ৪১৮ বার পঠিত

প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের কার্ডও এ সেবার আওতায় আসবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ স্মার্টফোন অ্যান্ড্রয়েড চালিত হওয়ায় ডিজিটাল লেনদেনে গুগল পে বেশ সহজলভ্য হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘বাংলাদেশে গুগল পে-কে স্বাগত জানাই। আমার বিশ্বাস, গুগল পে বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হবে।’

তিনি বলেন, ‘এটা একটা ভুল ধারণা যে এটা ব্যবহার করে বিদেশিরা কেবল দেশ থেকে অর্থ নিয়ে যাবে। আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না।’

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন, ‘এই অংশীদারিত্ব বাংলাদেশে একটি দূরদর্শী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলবে। আমাদের গ্রাহকদের কাছে এই উদ্ভাবনী পরিষেবা পৌঁছে দিতে পেরে সিটি ব্যাংক গর্বিত।’

যেসব সুবিধা পাওয়া যাবে

– গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। 

– স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে দেশে বা বিদেশে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে। এতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না। 

– লেনদেনের জন্য গুগল কোনো ফি নিচ্ছে না।

যেভাবে ব্যবহার করবেন গুগল পে

গুগল পে নামে পরিচিত গুগল ওয়ালেট কন্টাক্টলেস লেনদেনে সহায়ক। প্ল্যাটফর্মটিতে ‘ট্যাপ টু পে’ ফাংশন রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি কার্ড ব্যবহার না করেই লেনদেন করতে পারে, যা পেমেন্টকে আরও সহজ করে।

যা লাগবে

গুগল ওয়ালেটের ‘ট্যাপ টু পে’ ফিচারটি ব্যবহার করতে মোবাইলে ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি’ থাকতে হবে। সাধারণত Settings > Connected devices > Connection preferences অপশন থেকে এনএফসি পাওয়া যাবে।

পেমেন্ট এমন দেশ থেকে ইস্যু করতে হবে যেখানে গুগল ওয়ালেট সমর্থন করে। কন্টাক্টলেস লেনদেনের জন্য এটি ব্যবহার করতে গুগল ওয়ালেটকে ডিভাইসে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে।

গুগল ওয়ালেটে ‘ট্যাপ টু পে’ সেটআপ

• গুগল ওয়ালেট খুলুন: আপনার ফোনে গুগল ওয়ালেট অ্যাপ চালু করুন।

• পেমেন্ট সেটআপ অ্যাক্সেস করুন: উপরের ডানদিকের কোণায় আপনার প্রোফাইল ছবি বা অ্যাকাউন্ট আইকনে ট্যাপ করুন। তারপর পেমেন্ট সেটআপ নির্বাচন করুন।

• এনএফসি চালু করুন: পূর্ববর্তী নির্দেশাবলী অনুসরণ করে এটা নিশ্চিত করতে হবে যে মোবাইলে এনএফসি চালু আছে।

• গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ করুন: মোবাইলের ফোন সেটিংসে কন্টাক্টলেস পেমেন্টের জন্য গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে।

• কন্টাক্টলেস পেমেন্ট পদ্ধতি যোগ করুন: একটি ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করতে হবে।

• গুগল ওয়ালেটে কার্ডের ব্যালেন্স দেখা: গুগল ওয়ালেট অ্যাপে যুক্ত করা কার্ডের উপরে যদি কোনো ম্যাসেজ না থাকে তাহলে সেটি ব্যবহারের জন্য প্রস্তুত। যদি কোনো ম্যাসেজ থাকে তাহলে সেখানে যা করতে বলা হচ্ছে, সেগুলো পূরণ করতে হবে। সেখানে ম্যাসেজ থাকতে পারে যে, কার্ড সেটআপ হয়নি বা এনএফসি চালু করুন। যদি কার্ড সাসপেন্ড করা হয়, সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

• স্ক্রিনলক সেটআপ: মোবাইলের স্ক্রিনলক (যেমন: পিন, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট) নিশ্চিত করতে হবে। পেমেন্ট নিরাপদ করতে এটা খুবই জরুরি।

গুগল ওয়ালেট দিয়ে লেনদেন

মোবাইল আনলক: প্রথমেই পিন, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল ফোনটি আনলক করে নিতে হবে। অবশ্য, গুগলের নির্দেশনা অনুযায়ী, গুগল ওয়ালেট অ্যাপ খোলার বা পেমেন্ট রিডারের সামনে মোবাইল ধরার আগে ফোন আনলক করার প্রয়োজন নাও হতে পারে। তবে লেনদেনটি যাচাই করে দিতে হবে। ফোল্ডেবল মোবাইলে ট্যাপ টু পে ব্যবহার করার জন্য সেটি খুলতে হবে।

• পেমেন্ট রিডার: কন্টাক্টলেস পেমেন্ট রিডারের কাছে মোবাইল ফোনের পিছনের অংশটি ধরলে লেনদেনটি যাচাই করতে বলবে।

• পেমেন্ট: যাচাই করে দেওয়ার পর লেনদেন সফল হলে মোবাইলের স্ক্রিনে নীল চেক চিহ্ন দেখা যাবে।

tag ট্যাগ: #গুগল পে