calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / পেঁপে না কলা, কোনটি বেশি কার্যকর ওজন কমাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

পেঁপে না কলা, কোনটি বেশি কার্যকর ওজন কমাতে

পেঁপে হজম শক্তি বাড়ায় ও মেদ ঝরায়, আর কলা শক্তি জোগায় ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। দুই ফলের পুষ্টিগুণ এবং ওজন কমানোর কার্যকারিতা অনেক। এখন প্রশ্ন হলো— ওজন কমাতে কোনটি বেশি উপকারী— পেঁপে না কলা?

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫ • দুপুর ০২:৫৩
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৬৪ বার পঠিত

চলুন জেনে নেওয়া যাক কোনটির উপকারিতা কেমন—

আপনার মনে যদি প্রশ্ন জাগে, দ্রুত পেটের চর্বি কমার জন্য পেঁপে খাবেন না কি কলা? আর ওজন কমিয়ে সবাই চায় নিজেকে ফিট ও অ্যাকটিভ রাখতে। এর জন্য অনেকেই নিজের ডায়েটে নানা পরিবর্তন আনেন। বিশেষ করে ফল খাওয়া তাদের মধ্যে সাধারণ অভ্যাস, যারা ওজন কমানোর চেষ্টা করছেন। আর পেঁপে ও কলার গুণাগুণ এবং ওজন কমাতে কার কতটুকু ভূমিকা রয়েছে জেনে নিন। 

পেঁপে কীভাবে ওজন কমায়

 পেঁপেতে থাকা এনজাইম 'প্যাপেইন' হজমক্ষমতা উন্নত করে, যার ফলে বিপাকক্রিয়া বেড়ে যায় এবং চর্বি জমতে বাধা দেয়। এর কম ক্যালোরি ও বেশি ফাইবার এটি ওজন কমানোর জন্য উপযোগী করে তোলে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, পেঁপে পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাওয়া রোধ হয়। এ ছাড়া পেঁপের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পেটের ফোলাভাব কমাতে সাহায্য করে, যা পেটের মেদ কমাতে উপকারী।

কলা কীভাবে ওজন কমায়

যদিও কলায় ক্যালোরি তুলনামূলকভাবে বেশি, তবে এর ফাইবার ও প্রাকৃতিক সুগার শরীরে শক্তি জোগায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। এতে থাকা পটাশিয়াম পেশি মজবুত করে এবং শরীরে জলের আধিক্য কমিয়ে দেয়, যা ওজন বৃদ্ধিতে প্রভাব ফেলে। সবুজ কলায় থাকে 'রেজিস্ট্যান্ট স্টার্চ', যা বিপাকক্রিয়া বাড়িয়ে ফ্যাট বার্নিংয়ে সাহায্য করে।

তাহলে কোনটি ভালো? এ বিষয়ে ডায়েটিশিয়ান ডা. প্রিয়া শর্মা বলেন, যদি আপনি দ্রুত পেটের চর্বি কমাতে চান, তাহলে পেঁপেই ভালো বিকল্প। কারণ এতে ক্যালোরি কম ও হজমে উপকার বেশি। তবে কলা তাদের জন্য ভালো, যারা ব্যায়ামের পর শক্তি ও পেশি পুনরুদ্ধার করতে চান। সঠিক ভারসাম্যের জন্য দুই ফলই খাওয়া যেতে পারে—সকালে পেঁপে এবং ওয়ার্কআউটের আগে কলা।

ডায়েটে পেঁপে ও কলা অন্তর্ভুক্ত করার উপায়

সকালে খালি পেটে এক বাটি পেঁপে খান অথবা স্মুদিতে মিশিয়ে নিন। আর কলা সকালে ব্রেকফাস্টে বা ওয়ার্কআউটের আগে একটি কলা খাওয়া যেতে পারে। তবে আরও একটি কম্বিনেশন করা যেতে পারে, তা হলো— দই ও মধু দিয়ে পেঁপে-কলা স্মুদি তৈরি করে খাওয়া।

এবার জেনে নিন কী পরিমাণে ভিটামিন ও খনিজে পরিপূর্ণ আছে পেঁপে ও কলায়। ১০০ গ্রাম পেঁপেতে প্রায় ৪৩ ক্যালোরি, ০.৩ গ্রাম ফ্যাট, ১.৭ গ্রাম প্রোটিন এবং ১১ গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যার মধ্যে ১.৭ গ্রাম ফাইবার থাকে। এটি ভিটামিন এ, সি এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। 

অন্যদিকে ১০০ গ্রাম কলায় প্রায় ৮৯ ক্যালোরি, ০.৩ গ্রাম ফ্যাট, ১.১ গ্রাম প্রোটিন এবং ২৩ গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যার মধ্যে ২.৬ গ্রাম ফাইবার রয়েছে। কলা পটাশিয়াম ও ভিটামিন বি৬-এর চমৎকার উৎস।