calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / রাশিফল এ সপ্তাহের (২৮ জুন-৪ আগস্ট)
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রাশিফল এ সপ্তাহের (২৮ জুন-৪ আগস্ট)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫ • বিকাল ০৩:১২
history আপডেট: ১ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৪১৯ বার পঠিত

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিটি কাজ সম্পন্ন করার চেষ্টা করুন, সফলতা পাবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সতর্ক থাকুন। অংশীদারী ব্যবসায় সফলতা পাবেন। পারিবারিক জীবনে শত্রু সম্পর্কে সচেতন থাকুন। পেশাগত ও আর্থিক দিক ভালো যাবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): ভাবাবেগ নিয়ন্ত্রণ ও দাম্পত্য সম্পর্ক সমন্বয় করে চলুন। অশান্তিপূর্ণ পরিবেশ আপনার মানসিক শান্তি-শৃঙ্খলা কিছুটা বিঘ্নিত করতে পারে। প্রতিটি বিষয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন। সন্দেহ প্রবণতা ও অতি অসচেতনতার জন্য অনেক ভালো কাজ হাতছাড়া হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): স্বার্থপর লোকজন থেকে দূরে থাকার চেষ্টা করুন। বেহিসাবি মানসিকতা আপনার সাফল্য লাভের অন্তরায়। সময় সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রিয়জনের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): শত্রু সম্পর্কে সচেতন হোন। অপ্রিয় কথা আপনার সাফল্য লাভের অন্তরায় হবে। গৃহ জীবনে যেকোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। সুস্বাস্থ্যের জন্য প্রচুর শাকসবজি গ্রহণ করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আবেগপ্রবণ মানসিকতা পরিহার করুন। আলস্য ও পরিবর্তনশীল মানসিকতা আপনার সাফল্য লাভের অন্তরায় হতে পারে। প্রতিটি সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আর্থিক সফলতা ধীর গতিতে আসবে। কটুবাক্য প্রয়োগ ও সমালোচনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কে মতানৈক্য এড়িয়ে চলুন। পারিবারিক ও পেশাগত কাজে অতিবাস্তবতা বোধ পরিহার করুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর):  অসহিষ্ণু মানসিকতা আপনার সাফল্য লাভের অন্তরায় হবে। সবধরনের অলসতা পরিহার করুন। পারিবারিক জীবনের শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। তবে অমিতব্যয়ীতার জন্য সমস্যা তৈরি হবে। সংকল্পের দৃঢ়তা থাকলে পেশাগত কাজে সফলতা পাবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রতিটি কাজে আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। দোদুল্যমান মানসিকতা, অলসতাকে পরিত্যাগ করুন। সেন্টিমেন্ট ও ইমোশনের জন্য প্রেম ভালোবাসায় প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সহজে পরিপাক হয় এমন খাদ্য নির্বাচন করুন। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): এ সপ্তাহে আপনি অর্থসম্পত্তির ব্যাপারে সৌভাগ্যবান। তবে ধৈর্য্য ধারণ করতে হবে। পেশাগত কাজে ঘনঘন মত পরিবর্তন করা থেকে বিরত থাকুন। রোমান্টিক সম্পর্কে অস্থিরতা বাড়তে পারে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আয় ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হবে। স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। সন্দেহ ও অনমনীয় মানসিকতা আপনার সাফল্য লাভের অন্তরায় হবে। জীবনকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। দাম্পত্য ও পারিবারিক জীবনে আবেগ ও স্নেহপ্রবণ মানসিকতা বাড়বে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): যানবাহন চলাচলে সতর্ক থাকুন। এ সপ্তাহে আপনার আত্মতুষ্টির অভাব থাকতে পারে। ঘনিষ্ঠ কারো আচরণে মানসিক কষ্ট পেতে পারেন। পরিবারের অন্যের সুবিধা-অসুবিধা সম্পর্কে বিবেচনা করুন। সাংসারিক জীবনে অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

tag ট্যাগ: #রাশিফল