calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / শম্ভুর সম্পদ ক্রোক (সাবেক) এমপি , ব্যাংক হিসাব অবরুদ্ধ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

শম্ভুর সম্পদ ক্রোক (সাবেক) এমপি , ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা: বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর রাজউকের একটি ফ্ল্যাট এবং আরো ৩৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার মহানগর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫ • বিকাল ০৫:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৬৪ বার পঠিত

শম্ভুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে হওয়া মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ সহকারী পরিচালক খাইরুল হাসান স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবসহ অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৪২ লাখ বিশ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন। তিনি নিজ নামের মোট ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার তদন্তকালে জানা যায়, আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার অর্জিত স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে সম্পদসমূহ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ৬ মে তার স্ত্রী মাধবী দেবনাথের গুলশানের এবং বাড্ডার দুইটি ফ্ল্যাট জব্দ এবং সাতটি ব্যাংক হিসাবে থাকা ৫১ লাখ ৭০ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গত ২১ মে আরেকটি আবেদনের পর স্ত্রী মাধবী দেবনাথের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে মোট ৭১ লাখ ৩৯ লাখ ৯৩৩ টাকা রয়েছে।