calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / ডিম নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় চমকপ্রদ তথ্য দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ডিম নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় চমকপ্রদ তথ্য দিল

প্রোটিন, ভিটামিন এবং খনিজে ভরপুর ডিমকে সুপার ফুড বলা হয়। দামে সস্তা এবং সহজলভ্য হওয়ায় প্রায় সব শ্রেণির মানুষ ডিম খেয়ে থাকেন। পুষ্টিবিজ্ঞানীদের মতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রোটিনের স্বাভাবিক উৎস ডিম। সম্প্রতি ডিমের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ • বিকাল ০৪:৩৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭০ বার পঠিত
নিউট্রারিয়েন্টস জার্নালে প্রকাশিত স্টাডির তথ্য অনুসারে, সপ্তাহে যারা এক থেকে ছয়টি ডিম খেয়েছেন, তাদের হার্টের কোনো রোগে মৃত্যুর শঙ্কা ২৯ শতাংশ কমে আসে। অথচ যারা সপ্তাহে একটি বা কখনও ডিম খায়নি, তাদের হার্টজনিত রোগে মৃত্যুর ঝুঁকি বেশি।
গবেষনাটিতে ৮৭৫৬ জন মানুষকে রাখা হয়, যারা সত্তর বা তার বেশি বয়সী। তাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়। ফলাফলে দেখা যায়, যারা সপ্তাহে ১-৬টি ডিম খেয়েছে তাদের যেকোনো রোগে মৃত্যুঝুঁকি ১৫ শতাংশ এবং হার্টজনিত রোগে তা ২৯ শতাংশ কম। 
বৃটিশ একজন ডাক্তার জানিয়েছেন, ডিমের সর্বোচ্চ সুফল নিতে সকালে খেতে হবে। তিনি বলেছেন, সকালের নাস্তার সঙ্গে ডিম খেতে হবে। এতে হার্টজনিত সমস্যা তো কাটবেই সঙ্গে ওজন কমানো সহ নানা ধরণের সুফল মিলবে।