ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।
সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার এসব কাজ শুরু করছে। সেই সঙ্গে পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদী তিনি।