এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনো প্রশান্তি মেলেনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়াকে তালাক দিয়ে মনে অনেকটা স্বস্তি ফিরেছে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।
সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, বাজারে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি।
স্থানীয় কাজী ছামছুল আলম জানান, উভয় পক্ষের সম্মতিতে খোলা তালাক হয়েছে।