কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): নিজের প্রভাব প্রতিপত্তি বাড়বে। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে। ভ্রমণ শুভ।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): রাগ সেন্টিমেন্ট নিয়ন্ত্রণে রাখুন। শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন। অশ্লীলতা থেকে দূরে থাকুন। অহেতুক সমালোচনা করা থেকে বিরত থাকুন। প্রাণবন্ত ও কর্মচাঞ্চল্য মানসিকতা বাড়বে। হতাশ লোকদের এড়িয়ে চলুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সিদ্ধান্ত ধীরস্থিরভাবে নিন। এ সপ্তাহে মানসিক প্রশান্তি অনুভব করবেন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। অনেক সমস্যা ও প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। শারীরিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সুস্থতার দিকে নজর রাখুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। পারিবারিক বিষয়ে উদার দৃষ্টিভঙ্গী বজায় রাখুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা আসবে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সব ধরনের পরিস্থিতিতে সহনশীল ও ইতিবাচক থাকুন। আর্থিক বিষয়ে সাফল্য পাবেন। ব্যবসায়িক সফলতা পাবেন। অনেক বিষয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় শুভ।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। পারিবারিক সহনশীলতা প্রয়োজন। চাকরিক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। সুযোগের সদ্ব্যবহার করুন, সফলতা পাবেন। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা পরিহার করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রতিটি কাজ সময় অনুযায়ী সম্পন্ন করুন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। নির্ভরযোগ্য কোনো জায়গায় বিনিয়োগ করলে সফলতা পাবেন। যেকোনো কষ্ট ও হতাশায় ইতিবাচক মনোভাব নিয়ে চলুন। কোনো সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সময়কে বিশেষ গুরুত্ব দিন। অপ্রত্যাশিত বিষয় থেকে মানসিক কষ্ট পেতে পারেন। ধীরস্থিরভাবে যেকোনো সিদ্ধান্ত নিন। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকাই ভালো হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক বিষয় শুভ। আয়ের সুযোগ তৈরি হবে। আত্মিক চিন্তাভাবনা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনযাপন নিয়ে সমস্যা বাড়বে। ভ্রমণে জটিলতা বাড়তে পারে।