calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / দুশ্চিন্তার অবসান ঘটালো সিভি নিয়ে মেশিন লার্নিং
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

দুশ্চিন্তার অবসান ঘটালো সিভি নিয়ে মেশিন লার্নিং

বেশ কয়েক বছর হলো জেলা শহরের একটি কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন কামাল। কিন্তু অনার্স শেষ করেও এখনও ভালো চাকরি জোগাড় করতে পারেননি। সিভি পাঠিয়ে আবেদন করার পর বেশিরভাগ চাকরিতে পরীক্ষা বা ভাইভার জন্য ডাক পর্যন্ত পান না।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫ • বিকাল ০৩:৩৫
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৪৭ বার পঠিত

যেকোনো চাকরিতে আবেদন করার প্রথম ধাপ হলো সিভি পাঠানো। এই সিভি নিয়েই পর্যাপ্ত ধারণা নেই অনেক চাকরি প্রত্যাশীর। ভালো সিভি বানানোর দক্ষতা না থাকার ফলে অধিকাংশ আবেদনকারী বাদ পড়েন চাকরির প্রথম ধাপেই। ২০২২ সালের শ্রমশক্তি জরিপ অনুসারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, বাংলাদেশে এখন বেকার লোকের সংখ্যা প্রায় ২৭ লাখ। বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ। এই বেকারদের একটি বড় অংশই সিভি তৈরি নিয়ে থাকে বিড়ম্বনায়।

বর্তমানে অনলাইনে সিভি তৈরির বেশ কিছু প্লাটফর্ম থাকলেও সেগুলোতে মানসম্পন্ন সিভি ডিজাইন করতে বেশ খানিকটা সময় দিতে হয় ব্যবহারকারীকে। পাশাপাশি প্রয়োজন পড়ে কিছুটা প্রযুক্তিগত দক্ষতারও। বর্তমান সময়ের এমনই একটি জনপ্রিয় অনলাইন সিভি টুলস ক্যানভা। এছাড়াও প্রচলিত পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ডস ব্যবহার করেও সিভি তৈরি করে থাকেন অনেকে। কিন্তু দুটি পদ্ধতিই বেশ সময়সাপেক্ষ। উভয় ক্ষেত্রেই একে একে প্রয়োজনীয় সকল তথ্য টাইপ করে সিভি সম্পন্ন করতে হয় একজন ব্যবহারকারীকে। পাশাপাশি ওয়ার্ড বা ক্যানভার মতো প্লাটফর্মে আকর্ষণীয় সিভি প্রস্তুত করতে কিছুটা ডিজাইনিং দক্ষতারও প্রয়োজন রয়েছে।

তবে সময়ের সাথে এআই ও মেশিন লার্নিংয়ের ব্যবহার বদলে দিয়েছে সিভি তৈরির প্রচলিত ধারণা। মেশিন লার্নিং চ্যাটবটের সাথে চ্যাট করে এখন ৫-৭ মিনিটে মানসম্মত সিভি তৈরি সম্ভব। ক্যানভা, এনহ্যান সিভিসহ বেশ কিছু অনলাইন সিভি বিল্ডার প্রতিষ্ঠান তাদের ফিচারে যোগ করেছে এআই ব্যবহার করে সিভি তৈরির সুযোগ। তবে এক্ষেত্রে ব্যবহারকারীকে দক্ষ হতে হবে ইংরেজিতে।

 

যারা ইংরেজিতে দক্ষ নয় তাদের জন্যও রয়েছে সহজ সমাধান। আমি প্রবাসীর সিভি বিল্ডার দিয়ে বাংলায় সহজ প্রশ্নের জাবাব দিয়ে বানানো সম্ভব সিভি। স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী বা যাদের প্রযুক্তিগত দক্ষতা কম, তারাও এটি ব্যবহার করে সহজেই সিভি বানাতে পারবেন।

 

এই ফিচারে সিভি বানাতে হলে একজন ব্যবহারকারীকে শুধু মেশিং লার্নিং চ্যাটবটের প্রশ্নসমূহের উত্তর যেমন নাম, বয়স, জাতীয় পরিচয়পত্রের নম্বর ইত্যাদি প্রদান করতে হয়। এরপর শিক্ষাগত যোগ্যতা, পেশা, অভিজ্ঞতা এগুলো খুব সহজেই একাধিক বিকল্প থেকে বেছে নেয়ার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের জন্য। এক্ষেত্রে টাইপ করারও প্রয়োজন পড়ে না। এভাবে সহজেই খুব অল্প সময়ে তৈরি করা সম্ভব অত্যাধুনিক সিভি যা বাড়াবে কর্মসংস্থানের সম্ভাবনা।