গ্রেড-১০ হতে তার নিচের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, 'বিশেষ সুবিধা' পাবেন।
এ ছাড়া অর্থ বিভাগের ২০২৩ সালের ১৮ জুলাইয়ে এ সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।
অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ ১ জুলাই থেকে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে 'বিশেষ সুবিধা' পাবেন।