calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / হোয়াটসঅ্যাপে প্রতারণা রুখতে নতুন ফিচার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

হোয়াটসঅ্যাপে প্রতারণা রুখতে নতুন ফিচার

নিত্য প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সকালে ঘুম থেকে উঠেই হোয়াটসঅ্যাপ চেক করা এবং ঘুমাতে যাওয়ার অবধি সেই কাজই চলে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। বিশেষ করে প্রতারণার জন্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৬ বার পঠিত

গ্রুপ চ্যাটে নতুন নিরাপত্তা ব্যবস্থা

যখন ব্যবহারকারীকে তার কনট্যাক্ট লিস্টে না থাকা কেউ কোনো অজানা গ্রুপে যুক্ত করবে, তখন একটি নিরাপত্তা-সংক্রান্ত পর্দা (Safety Overview Screen) দেখা যাবে। এতে এমন তথ্য থাকবে—যে ব্যক্তি আপনাকে যুক্ত করেছে, তিনি আপনার পরিচিত কি না অথবা, ওই গ্রুপে অন্য কেউ আপনার কনট্যাক্টে আছেন কি না।

যতক্ষণ না ব্যবহারকারী সিদ্ধান্ত নেন গ্রুপে থাকতে চান কি না, ততক্ষণ পর্যন্ত নোটিফিকেশন বন্ধ থাকবে। যাতে ক্ষতিকর কনটেন্টের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ এড়ানো যাবে।

প্রতারণাকারীরা এখন প্রায়শই অন্য সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ শুরু করে এবং পরে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসে। এই প্রবণতা ঠেকাতে, হোয়াটসঅ্যাপ এমন একটি সিস্টেম পরীক্ষা করছে যেখানে নতুন অচেনা কাউকে মেসেজ দিলে সতর্কবার্তা দেখানো হবে।

স্ক্যামাররা ভিকটিমদের টেলিগ্রামে নিয়ে যেত সেখানে ‘টিকটক ভিডিওতে লাইক’, ‘ক্রিপ্টো ইনভেস্টমেন্ট’ ইত্যাদির ভুয়া কাজের প্রলোভন দিত। ভুয়া আয় স্ক্রিনশট দেখিয়ে পরে ভিকটিমদের থেকে আসল টাকা চাওয়া হতো।

হোয়াটসঅ্যাপ বলেছে—এই কেসটি দেখায় কীভাবে স্ক্যাম এখন বহু-প্ল্যাটফর্মে ছড়িয়ে গেছে এবং অনেক বেশি বুদ্ধিদীপ্ত হয়ে উঠেছে।

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা পরামর্শ

  • ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষা পেতে হোয়াটসঅ্যাপ কিছু পরামর্শ দিয়েছে:
  • অপরিচিত কারও মেসেজের উত্তর দেওয়ার আগে চিন্তা করুন।
  • অফার বা লোভনীয় কথার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলুন, বিশেষত যদি তাতে অর্থ জড়িত থাকে।
  • পরিচিতজন বা আত্মীয় দাবি করা ব্যক্তির পরিচয় যাচাই করুন অন্য কোনো মাধ্যমে
  • অতিরিক্ত তাড়াহুড়ি বা চাপ সৃষ্টি দেখলেই সতর্ক হন—এটি প্রতারকদের সাধারণ কৌশল।