এই মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন।
গত ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনকে এই মামলায় আসামি করা হয়। গত ১৩ জুলাই এই মামলার পলাতক ২৪ আসামিকে গ্রেপ্তার ও আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিলো।
গ্রেপ্তার ছয় আসামি হলেন, পুলিশ সদস্য রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ, আমির হোসেন ও সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ১৩ জানুয়ারি নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন।