calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / কৃষক লীগ নেতা গ্রেফতার বাউফলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কৃষক লীগ নেতা গ্রেফতার বাউফলে

পটুয়াখালীর বাউফলে জুলাই বিপ্লবের বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়া কৃষক লীগ নেতা এস এম ইউসুফকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের গোলাবাড়িস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:৪২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৯ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষে বাউফলে বিজয় মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন (চরমোনাই)। এ মিছিলের নেতৃত্ব দেন ইউসুফ।  ইসলামী আন্দোলন বাউফল শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে ইউসুফের অংশগ্রহণ নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাউফল সরকারি কলেজের সামনে থেকে বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, আওয়ামী নেতা ইউসুফকে গ্রেফতার করা হয়েছে।  তাকে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার দেখানো হয়েছে।