calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / স্ত্রীকে হত্যা শ্রীপুরে , মাদক কারবারি স্বামীর বাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

স্ত্রীকে হত্যা শ্রীপুরে , মাদক কারবারি স্বামীর বাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারের প্রতিবাদ করায় স্ত্রীকে গোপনাঙ্গে রড ঢুকিয়ে এবং শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে তার স্বামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। বুধবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:২৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭১ বার পঠিত

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারের প্রতিবাদ করায় রাতে সুইটি আক্তার নিশির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম স্ত্রী সুইটির গোপানাঙ্গে রড ঢুকিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসী সকালে অভিযুক্ত মাদক কারবারি ঘাতক নুরুল ইসলামের বাড়ি পুড়িয়ে দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন মিয়া বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি মাদকাসক্ত ও চিহ্নিত মাদক কারবারি নুরুল ইসলামের বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়।

তিনি জানান, নুরুল ইসলাম এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

শ্রীপুর থানার মুহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নুর ইসলামের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।