calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / হাঁটুর ব্যথা যেভাবে সারবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

হাঁটুর ব্যথা যেভাবে সারবে

নির্দিষ্ট বয়সের পর বেশিরভাগ মানুষ হাঁটুর সমস্যায় ভুগেন। দিন দিন এ রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এমনকি বয়স ৩৫-এর কোঠা পেরিয়ে যাওয়ার আগেই শরীরে দানা বাঁধতে শুরু করে এ রোগ। বিশেষ করে নারীদের মধ্যেই এ অসুখ বেশি করে দেখা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫ • দুপুর ০১:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

এটি হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে হাঁটুর সমস্যার পূর্ব লক্ষণ। এ অবস্থাকে বেশিরভাগ মানুষই তেমন একটা পাত্তা দেন না। তারা মনে করেন, বয়সজনিত কারণে এ সমস্যা দেখা দিচ্ছে। পরে সব ঠিক হয়ে যাবে। এ মনোভাব কিন্তু ভীষণ ক্ষতিকর। এ ছাড়া অনেকেই বলে থাকেন, রাস্তায় হাঁটতে-চলতে অসুবিধা হয় না। অথচ সিঁড়িতে উঠতে নামতে গেলেই শুরু হয় ব্যথা। এর কারণ কী? কেনই বা এমন হয়?

১. যখন আমরা দীর্ঘক্ষণ বসে থাকি, তখন হাঁটুর জোড়ার ভেতরের তরল পদার্থ ঠিকমতো চলাচল করতে পারে না। ফলে হাঁটু কিছুটা শক্ত গিয়ে ব্যথা শুরু হতে পারে।

২. হাঁটুর ভেতরে থাকা কার্টিলেজ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যেতে থাকে। বসে থাকলে এর ওপর চাপ পড়ে, ফলে ওঠার সময় ব্যথা লাগে।

৩. হাঁটুকে সাপোর্ট দেওয়া পেশিগুলো যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে কিছুক্ষণ বসে থাকার পর উঠতে গেলে হাঁটুর ওপর বেশি চাপ পড়ে।

৪. অনেক সময় হাঁটুর বাটি ঠিকমতো তার জায়গায় থাকে না। দীর্ঘক্ষণ বসে থেকে ওঠার সময় কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় এটি ঘষা খায়। ফলে ব্যথা শুরু হয়। এমনকি হাঁটুর আশপাশের টেন্ডনগুলোতে প্রদাহ হলে, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় ব্যথা হতে পারে। প্রথম দিকে এ ব্যথা কম থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে যায়।

প্রাথমিক পর্যায়ে সাঁতার, সাইক্লিং কিংবা হাঁটাহাঁটির মতো হালকা ব্যায়াম কাজে দেয়। একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে কিছু নির্দিষ্ট ব্যায়াম করলে সুফল পাবেন। তবে ডাক্তারি পরামর্শ ছাড়া নিজের ইচ্ছামতো কোনো ওষুধ ভুলেও খাবেন না। হাঁটুর সঠিক পরীক্ষা করে তবেই চিকিৎসা শুরু করুন। তাই হাঁটুর সমস্যা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।